img

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি। একুশের মূল শিক্ষা হলো—সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা। তাই নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারবিরোধী যেকোনো শক্তিকে প্রতিহত করাই একুশের চেতনার দাবি। সবার সমান মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই এই চেতনার মূল উদ্দেশ্য।

তিনি বলেন, আমি মনে করি, সব মানুষের সমান অধিকার এবং নির্বিঘ্নে ভাষা চর্চার পথের অন্তরায়গুলো আমাদের চিহ্নিত করতে হবে। আর এই পথের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি এবং ধর্মান্ধতা।

এই বিভাগের আরও খবর